• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

তরুণ প্রজন্মের জন্য নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্টিত

সিসি নিউজ।। “মাদক মুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জে দিনব্যাপী মাদক বিরোধী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, “আজকে তোমাদের চ্যাম্পিয়নশিপের যে খেলা শুরু হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। দুই পক্ষের জন্যই আমার দোয়া ও শুভকামনা রইল। সবাই নিজ নিজ দলকে জয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। ভবিষ্যতে এই খেলার মাধ্যমে যেন তোমরা বিশ্ব দরবারে দেশকে পরিচিত করতে পারো, সেই আশাবাদ ব্যক্ত করছি।” বক্তব্য শেষে তিনি ‘কাবাডি চ্যাম্পিয়নশিপ-২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ. কে. এম. ওহিদুন্নবী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ও উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ প্রমুখ।
“মাদক ছাড়ো, জীবন গড়” প্রতিপাদ্যে অনুষ্ঠিত টুর্নামেন্টের বালিকা বিভাগে রণচন্ডী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, বালক বিভাগে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ রানার্সআপ হয়।
খেলা শেষে “মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন” স্লোগানে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুরষ্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ. কে. এম. তাজুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল প্রামানিক, সাধারণ সম্পাদক ইবনে জোবায়ের রুবেল এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও ‘আমার দেশ’ প্রতিনিধি আবু হাসান শেখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ