• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন |

সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) ১৬তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টারদিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভাপতি উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৫তম শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন, অভিযোগ কমিটির প্রতিবেদন পর্যালোচনা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সুশাসন আর শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শৃঙ্খলা কমিটির সদস্য কর্ণেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, শৃঙ্খলা কমিটির সদস্য ও রংপুর এরিয়া সদর দপ্তরের এডমিন কর্ণেল মো. সাব্বির আহমেদ, বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক মো. জহুরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শাহ্ আলম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাদপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. রুবিনা আক্তার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. জাবের হোসেন উপস্থিত ছিলেন ।
সভায় বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় রাখতে সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শৃঙ্খলা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ