• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |

নীলফামারীতে দুর্নীতি বিরোধী রচনা চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত রচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে (১৬সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহযোগীতায় অনুষ্ঠানের আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন(দুদক) রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোং নূরুল হুদা ও সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-পরিচালক শাওন মিয়া।
দুপ্রক জেলা কমিটির সভাপতি অধ্যাপক ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রক সাধারণ সম্পাদক জুবেদ আলী রনি। দুপ্রক সহ-সভাপতি গোলাম রব্বানী এতে স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধে সবার আগে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পরিবারই হতে পারে দুর্নীতি প্রতিরোধের মুল হাতিয়ার।
ডিসি বলেন, সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারলে দুর্নীতির বিস্তার ঘটবে না। শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক নানা কর্মসুচি গ্রহণ করতে হবে। এরফলে বিরাট একটি ফল আমরা ঘরে তুলতে পারবো। তিনি বলেন, আজকে দুপ্রক সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য যে উদ্যোগ নিয়ে আমি স্বাগত জানাই।
এরআগে জেলা প্রশাসক কার্যালয়ের  সভাকক্ষে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিষয়ের পক্ষে অবস্থান নেয়া পুলিশ লাইন্স একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিপক্ষে অবস্থান নেয়া নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় দল।
দুপ্রক জেলা কমিটির সাধারণ সম্পাদক জুবেদ আলী রনি জানান, চিত্রাংকণে ১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, রচনা ও কুইজ প্রতিযোগীতায় ১২টি মাধ্যমিক বিদ্যালয় এবং বিতর্ক প্রতিযোগীতায় স্কুল ও কলেজ পর্যায়ের আটটি প্রতিষ্ঠানের বিতর্ক দল অংশ নেয়।
অংশ নেয়া প্রত্যেককে সনদপত্র, টিফিন বক্স ও পানির পাত্র প্রদান করা হয়।
এছাড়া বিতর্কে অংশ নেয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ক্রেস্ট, মেডেল ও সনদ পত্র দেয়া হয়। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ছাড়াও দুপ্রক সদস্যরা এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ