• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |

নবাবগঞ্জে নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর তাশরিফুল ইসলাম তামীম (১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তাশরিফুল ইসলাম তামীম উপজেলার কাজদহ গ্রামের আবুল কাশেমের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ তারিখ) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তাশরিফুল ইসলাম তামীম। এরপর পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে নবাবগঞ্জ থানায় নিখোঁজ জিডি করে।

আজ শুক্রবার দুপুরে কাজদহ নদীতে বালু উত্তোলন করা মেশিনের কাছ থেকে ভাসমান অবস্থায় পড়ে থাকা তামীম মরদেহ উদ্ধার করে উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা। পরিবারের লোকজন গিয়ে মরদেহটি নিখোঁজ তিতুমীরের বলে শনাক্ত করে।

স্থানীয়রা জানান, কাজদহ নদীতে বালু উত্তোলন করা মেশিনের কাছ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি পড়ে ছিল।

নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, মরদেহটি কাজদহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ