• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |

জলঢাকায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় বালাগ্রাম ইউনিয়নে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন।

আহতদের মধ্যে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মকবুল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। নিহতের স্বজন ও এলাকাবাসী তার মরদেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকালে বালাগ্রাম ইউনিয়নে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন ছিলেন।

পরে মকবুল হোসেনের শারীরিক অবস্থা অবনতি হলে পরদিন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পথে জলঢাকা বাজারে লাশবাহী গাড়ি আটকে স্থানীয় ও স্বজনেরা প্রতিপক্ষের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। অতিদ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ