• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |

নীলফামারীতে ৫দিন ব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু

সিসি নিউজ।। ‘স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা’ স্লোগানে নীলফামারীতে ৫ দিনব্যাপী ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলা শাখার আয়োজনে ওই সমাবেশ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন, সদর উপজেলা স্কাউটসের কমিশনার বদরুন নাহার।
সদর উপজেলা কাব লিডার সাফিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য দেন, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিতুর রহমান, জেলা স্কাউটসের সম্পাদক আতাউর রহমান, সদর উপজেলা সম্পাদক মো. মশিউর রহমান প্রমুখ।
সদর উপজেল স্কাউটস সম্পাদক মো. মশিউর রহমান জানান, ২৪ সে্েপ্টম্বর দলগুলোর রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু হওয়া ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শেষ হবে আগামী ২৮ সে্েপ্টম্বর। এবারের উপজেলা সমাবেশে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৮টি স্কাউট দল অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ