• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার বাজেট ঘোষণা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলরুমে ওই বাজেট ঘোষণা করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৭ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৬৭৮ টাকা, রেট (হার) ৮ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৮৬ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৬ কোটি ৫০ লাখ, পৌর সম্পত্তি থেকে আয় ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য খাত থেকে ৪ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকা।
পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৩ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭৭০ টাকা, সম্মানী ভাতা ৬১ লাখ টাকা, কনজারভেন্সি মঞ্জুরি ৭ কোটি ৩ হাজার ৭০০ টাকা, সংস্থাপন খাতে ৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার ২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ৭২ লাখ টাকা।

বাজেট ঘোষণার আগে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা মো. আইয়ুব আলী। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ, সাংবাদিক, সূধীজন উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে সৈয়দপুর পৌরসভার প্রশাসক পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা সিসি নিউজকে জানান, জুনে ২০২৬-২০২৭ অর্থ বছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছিল। খসড়া বাজেট নিয়ে বিভিন্ন সময়ে পৌরসভায় অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে তা সংযোজন ও বিয়োজন করা হয়। আজকে ঘোষিত বাজেটটি চলতি অর্থ বছরের চুড়ান্ত বাজেট।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছিল ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ