• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
আলোচনা সভায় মিলিত হয়।
সভায় ভার্চ্যুয়ালী বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এসময় নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ, কে, এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, বিশিষ্ট শিক্ষাবিদ ও নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হক, সোনারায় সংগলশী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. সৈয়দ খলিলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো হাফিজুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, দিবস উদযাপন কমিটির সদস্য মো. মোর্শেদ আজম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তাঁরা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা
নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করা প্রয়োজন।
শেষে সেখানে প্রবীণ গুণী শিক্ষাবিদ অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হককে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ