• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন |

হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি।। পঞ্চগড়ে রিকশা চালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সকালে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক।

গত ১০ নভেম্বর ২০২৪ নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম, পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়াসহ ১৯ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নিখোঁজ আল আমিন পঞ্চগড় পৌরসভার দরজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন রিকশাচালক। তাঁর চার বছর বয়সী একটি মেয়ে আছে। আল আমিন পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
পুলিশ, আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন আল আমিন।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ