সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে প্রধান ডাকঘর চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় নীলফামারী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. শামসুজ্জোহার সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মো. একরামুল হক, প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লেবু চন্দ্র রায়, কিশোরগঞ্জ উপজেলা পোস্টমাস্টার মো. আমিনুল হক শাহ প্রমুখ।
বক্তারা বলেন,বাংলাদেশ ডাক বিভাগ সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার দিকে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে চালু হওয়া ‘স্পিড পোস্ট’ সেবা স্বল্প খরছে দ্রুত সময়ে চিঠি, নথিপত্র ও পার্সেল পাঠানোর সুযোগ তৈরি করেছে। এ সেবার মাধ্যমে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।