• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

সিসি নিউজ।। সন্ত্রাসবিরোধী মামলায় নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকার শহরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম। নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ছিলেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তার বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তিনি সেই মামলার এজাহারভুক্ত আসামী। আজ বৃহস্পতিবার আইনী কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ