নীলফামারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে শনিবার সকালে নীলফামারী ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভা শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূলে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয় আলোচনা সভায় সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিনের সভাপতিত্বে বক্তৃতা দেন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল জাকি স্টালিন, অর্থ সম্পাদক ডা. আব্দুল মজিদ, কার্য্যনিবাহী সদস্য ডা. খোরশেদ আলম, ডায়াবেটিস হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ারুল করিম, চিকিৎসা কর্মকর্তা ডা. জয়শ্রী রানী সরকার, ডা. রোজিনা আখতার প্রমুখ। অপরদিকে দিবসটি উপলক্ষে জেলার সৈয়দপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শহরের সুলতাননগরে সৈয়দপুর ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল চত্বরে এসব কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় সৈয়দপুর ডায়াবেটিস সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে বক্তৃতা দেন সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহ মোহাম্মদ মতিয়ার রহমান, সৈয়দপুর ডায়াবেটিস হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র রায়, চিকিৎসা কর্মকর্তা ডা. মাহারুখ সাদী হেনা, ওরাল এন্ড ডেন্টাল সার্জন আবু সাঈদ মো. ফিরোজ রকি প্রমুখ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Posted

in

by