নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

সিসি নিউজ।। জেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক নির্মূলের অঙ্গিকার ব্যক্ত করে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন,‘মাদক নির্মূলে সম্মিলিত চেষ্টা চালাতে হবে। দায় দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। মাদকের ধরণ পরিবর্তন হয়েছে। অনেকে অনেকভাবে আসক্ত হচ্ছেন। সেই আসক্ত থেকে তাদেরকে বের করতে হবে। এ লক্ষ্যে মাদককারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। পাশপাশি সেবনকারীদের বিরত রাখার জন্য সচেতনতা বৃদ্ধি ও আইনী ব্যবস্থা চলমান থাকবে’।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি মো. হাসান রাব্বী প্রধান, সহসভাপতি ভুবন রায় নিখিল, সাধারণ সম্পাদক মো. মিল্লাদুর রহমান মামুন, সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, সিনিয়র সাংবাদিক মো. আতিয়ার রহমান বাড্ডা, সাংবাদিক মো. আরিফিনুল হক প্রমুখ।


Posted

in

by

Tags: