সৈয়দপুরে আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটি যাত্রা শুরু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) রিসার্চ সোসাইটির (বিআরএস) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টারদিকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে  রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের (আরপিসি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিসির পরিচালক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ, কে, এম, নুরুল আমিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার প্রমুখ। এসময়, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধা, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা গবেষণার প্রসার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং জ্ঞানভিত্তিক একাডেমিক পরিবেশ গড়ে  তোলার ক্ষেত্রে গবেষণাভিত্তিক সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, বাউস্ট রিসার্চ সোসাইটি শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ  সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও আন্তঃবিষয়ক গবেষণার নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাউস্টের রিসার্চ  সোসাইটির পরিচালক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক জানান, সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হলো।


by