Tag: আওয়ামীলীগ
-

ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সিসি নিউজ ডেস্ক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম…
-

অলস হয়ে পড়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা- ড. হাসান মাহমুদ
সিসি নিউজ।। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিতে যাদের বয়স ৩০ বছরের নীচে তারা বিরোধীদলে থাকার যন্ত্রনা ও দলের আন্দোলন-সংগ্রাম দেখেনি, তারা শুধু ক্ষমতায় দেখেছে। ফলে দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা এখন অলস হয়ে পড়েছেন। এ সময়ের মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে দলে সুবিধাভোগীদের অনুপ্রবেশ ঘটেছে। সেখান…
-

কুড়িগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সিসি নিউজ ডেস্ক।। মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা–কর্মীদের মারধরে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোয়ানের (৪৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দুসহ দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ শুক্রবার সদর উপজেলার খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বিষয়টি…
-

বিএনপির ২৭ জানুয়ারি কর্মসূচির দিন শান্তি সমাবেশ আ.লীগের
সিসি নিউজ ডেস্ক।। ২৭ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। এদিন বেলা ৩টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশের ডাক দিয়েছে দলটি। অন্যদিকে একই দিন সংসদ নির্বাচন বাতিল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে মহানগরে কালো পতাকা মিছিলের কর্মসূচি আছে বিএনপির। নির্দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচনের দাবিতে ২০২২ সাল থেকে বিভিন্ন সভা-সমাবেশ করেছিল বিএনপি।…
-

খানসামা উপজেলা আ’লীগের সম্মেলন: সভাপতি সাইফুল, সম্পাদক লায়ন চৌধুরী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিগত কমিটির সহ-সভাপতি ও খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম এবং পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। কমিটির সহ-সভাপতি হলেন শেখ রফিকুল ইসলাম, আইনুল হক শাহ, রতন বিএসসি, আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন…
-

নীলফামারীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
সিসি নিউজ।। বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির সাম্প্রতিক সময়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর অপচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী পৌর শাখা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা আওয়ামী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওই বিক্ষোভ মিছিলে পৌর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। পরে…
-

বিএনপি নেতাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী
সিসি নিউজ ডেস্ক ।। বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেখেছি আমাদের বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছে। তো তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে, তাদের সবার হাতে হারিকেন ধরিয়ে দেন। আর দেশের মানুষকে আমরা নিরাপত্তা দেব এবং দেশের মানুষ…
-

নীলফামারীতে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষিকী পালিত
সিসি নিউজ ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রধান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি…
-

খানসামা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূলের নেতাকর্মীরা দলের মধ্য সাংগঠনিক দূর্বলতা,উপজেলা ও ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের পরাজয় নিয়ে গ্রুপিং ও নেতাদের দ্বিধাদ্বন্দকে দায়ী করেন। তবে সভায় এই দ্বন্দ্ব নিরসন এবং আগামী উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি করেন উপস্থিত নেতাকর্মীরা।…
-

ডিমলায় আওয়ামীলীগ অফিস বিদ্রোহীদের দখলে
সিসি নিউজ ।। নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন আওয়ামীলীগের অফিস দখলে নিয়েছে বিগত ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নেয়া আওয়ামীলীগের নেতাকর্মীরা। গত ৯ জানুয়ারী সকালে ওই ইউনিয়নের কলোনি বাজারে অবস্থিত আওয়ামীলীগ অফিসের তালা ভেঙে ফেলে তারা দখলে নেয়। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে এ ইউনিয়নে দলীয় ও বিদ্রোহী প্রার্থী নির্বাচন করায় দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভেদের…