Tag: টঙ্গী
-

টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের মামলায় মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর
সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই শিক্ষকের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।…
-

মাদক কারবারে কোটিপতি, তবুও বস্তিতে বসবাস!
গাজীপুর প্রতিনিধি।। রাজধানীর কাছাকাছি অবস্থান, যোগাযোগব্যবস্থার সুবিধা এবং ঘনবসতিপূর্ণ এলাকা—সব মিলিয়ে গাজীপুরের টঙ্গী দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। টঙ্গীর হাজীর মাজার, ব্যাংক মাঠ, কেরানীরটেক, এরশাদ নগরসহ বিভিন্ন বস্তিতে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব এলাকায় ছোট-বড় মাদক কারবারিদের পাশাপাশি নারীদের একটি অংশও…
-

হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক হত্যা মামলার আসামি জুয়েল (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে টঙ্গীর নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী থানার ডিউটি অফিসার এএসআই দীলিপ জানান, গত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর নদীবন্দর এলাকায় র্যাব-১ সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। লাশ টঙ্গী…