Tag: দূর্গাপূজা
-

নীলফামারীতে ৮১২টি পূজামন্ডপে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
সিসি নিউজ।। নীলফামারী জেলায় ৮১২টি পূজমন্ডপে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। শনিবার বেলা ১১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি) জেলা শহরের আনন্দময়ী কালিবড়ি দুর্গাপূজা মন্ডপে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআরবি-১৩ রংপুরের অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম।…
-

সীমান্ত এলাকায় দুর্গাপূজা ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৫৬ বিজিবি
সিসি নিউজ।। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নীলফামারী কেন্দ্রীয় কালীমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দুর্গাপূজা ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।…