Tag: বড়পুকুরিয়া
-

বড়পুকুরিয়া খনির ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু
সিসি নিউজ।। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা দেওয়া হবে। আজ রোববার সকালে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মনমেলা সভাকক্ষে চেক বিতরণ কার্যক্রমের…
-

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু
সিসি নিউজ।। ছয় দিন বন্ধ থাকার পর দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহব্যবস্থার অন্যতম ভরসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামতকাজ শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ইউনিটটি থেকে বর্তমানে ৫৫-৬০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এর আগে…
-

বড়পুকুরিয়া খনির পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেল শিশুর
বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পাশে পরিত্যক্ত এক্সপ্লোসিভ ডিভাইস (ডেটোনেটর) বিস্ফোরণে এক শিশুর ডান হাতের কব্জি উড়ে গেছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বড়পুকুরিয়া কয়লাখনির সংলগ্ন চৌহাটি গ্রামে। আহত শিশুর নাম ইলিয়াস আলী (১০)। সে স্থানীয় একটি মাদ্রাসার নাজরা শ্রেণির শিক্ষার্থী ও চৌহাটি গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয়…
-

বড়পুকুরিয়া কয়লা খনির ডিজিএম সড়ক দুর্ঘটনায় নিহত
সিসি নিউজ।। দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (ইলেকট্রো মেকানিক্যাল) প্রকৌ: জোবায়ের আলী (৫৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মধ্যপাড়া -রংপুর সড়কের বদরগঞ্জের নাগেরহাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
-

বড়পুকুরিয়া খনি শ্রমিকদের আন্দোলন অব্যাহত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের অধিনে কর্মরত দেশি শ্রমিকদের স্ব-স্ব কর্মস্থলে যোগদানসহ করোনা কালীন বকেয়া বেতন ভাতার দাবিতে টানা এক মাস ব্যাপী পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচী অব্যাহত রয়েছে। পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনি গেট থেকে একটি বিক্ষোভ মিছিল…