Tag: সারজিস
-

জুলাই পদযাত্রায় হামলা, আহত সারজিস-পাটওয়ারী আহত
সিসি নিউজ ডেস্ক।। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের এ হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে এ ঘটনা ঘটে। ফেসবুকে দেওয়া পোস্টে এমন দাবি…
-

নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত সারজিস আলমের
সিসি নিউজ ডেস্ক।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, ‘পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি কিংবা তরুণ অন্য কেউ সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি মনে করি তার এই দায়িত্ব নেওয়া উচিত’। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে নিজ জেলা…
-

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম
সিসি নিউজ ডেস্ক।। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না। আজ শনিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশের শীর্ষক’ অনুষ্ঠানে…
-

ফেসবুকে উধাও নাহিদ-হাসনাত-সারজিসের আইডি
সিসি নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের আইডি। তবে ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়া বাকি তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের ও নুসরাত তাবাসসুমের আইডি দেখা যাচ্ছে। এ বিষয়ে ৬ সমন্বয়কের সঙ্গে যোগাযোগের…