• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

শেষ ঠিকানা

New Rose Cafe, Saidpur

।। আবু বকর মুহাম্মদ সালেহ ।।

দিন কেটে যায় দিনে দিনেkobor

রাত কেটে যায় রাতে

যায় বয়ে যায় কালের স্রোত

কালের ধারাপাতে।

বইছে বাতাস বইছে নদী

ছুটছে মেঘের খেয়া

থামছে নাতো আসা যাওয়া

কিংবা দেয়া নেয়া।

মহাকালের ভাঁজে ভাঁজে

লুকোচুরির খেলা

নিয়ম মানার দাঁড়ি কমায়

নেইতো অবহেলা।

অনেক  দেখার থাকল বাকী

অনেক কিছু শোনার

হয়না সময় আয়ুর ক্ষেতে

জীবন ফসল বোনার।

ভাবছি যখন ঘোরের ভিতর

আর কি সময় আছে?

হঠাৎ দেখি পৌঁছে গেছি

শেষ ঠিকানার কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ