কুড়িগ্রামে স্থায়ী নিয়োগের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Kurigramকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুল ভুক্ত শিক্ষকদের স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রোববার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জেলার পুলভুক্ত ১শ’ ৪৫ জন শিক্ষক মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন থেকে অনতিবিলম্বে কুড়িগ্রামসহ সারাদেশের ১৫ হাজার ১৯ জন পুলভুক্ত শিক্ষকের স্থায়ী নিয়োগের দাবি জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১২ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য তাদের ফলাফল প্রকাশ করা হলেও এখন পর্যন্ত নিয়োগ দেয়া হয়নি।

সরকারী সিদ্ধান্তহীনতায় ১৭ মাস অতিক্রান্ত হলেও পুলভুক্ত কোন শিক্ষক চাকরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। ইতোমধ্যে অনেকের সরকারী চাকরির বয়স পার হওয়ায় হতাশ হয়ে পড়েছেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *