• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

বীরগঞ্জে নির্বাচনী আচরণ বিধি লংঘন: ৬ প্রার্থীর জরিমানা

New Rose Cafe, Saidpur

Jori 2দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার দায়ে আওয়ামীলীগের ৪ জন ও ১৯ দলীয় জোটের ২জন প্রার্থীর কাছে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে।

প্রতীক বরাদ্দ পাওয়ার সাথে সাথে মাঠে নেমে পড়েন বীরগঞ্জ উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নেতা কর্মী। তাদের পাওয়া প্রতীক ভোটারদের কাছে দ্রুত পৌছানোর প্রতিযোগিতায় নেমে পড়েন। যার কারণে এক রাতেই পাল্টে যায় চিত্র। অলিগলি শহর গ্রাম ছেয়ে যায় প্রার্থীদের পোষ্টার ব্যানারে।

কিন্ত তাদের এই প্রতিযোগিতার লাগাম টেনে ধরেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু জাফর। তার নেতৃত্বে নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শামছুল আযম ও পুলিশের সক্রিয় সহযোগিতায় শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালত মাঠে নামে।

চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আখতারুল ইসলাম চৌধুরী বাবুল, ১৯ দলীয় জোট মনোনিত প্রার্থী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এড. মফিজ উদ্দীন আহম্মেদ চৌধুরী ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোপাল দেব শর্ম্মা, আ’লীগের বিদ্রোহী প্রার্থী দবির উদ্দিন ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী মো. লিমন সরকারসহ ৪জন আওয়ামীলীগ ও ২জন বিএনপিসহ ৬ প্রার্থী নির্বাচনী আদেশ উপেক্ষা ও নির্বাচনী আচরণ বিধি লংঘন করে দেয়ালে পোষ্টার লাগানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেক প্রার্থীকে সর্বোচ্চ ২০ হাজার টাকা হারে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মী বাহিনীর মাধ্যমে রাতেই পোষ্টার প্রত্যাহার করে নিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর জানান, প্রার্থীরা ভুল স্বীকার করে ক্ষমা প্রর্থনা করেছেন। নির্বাচনী আচরণ বিধি লংঘন করা হলে কাউকেও ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ