• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুরে ১০০ ভরি স্বর্ণসহ ট্রেন যাত্রী আটক

সোনাশরীফুল ইসলাম, চাঁদপুর: একশ’ ভরি স্বর্ণসহ মৃদুল চন্দ্র ধর (৪০) নামে মেঘনা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শনিবার রাত পৌনে ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি চাঁদপুর স্টেশনে পৌঁছালে তল্লাশি চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়। মৃদুল চট্টগ্রাম জেলার পটিয়া থানার জুনরাম ধরের ছেলে।

চাঁদপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা পুলিশ ট্রেনটির যাত্রীদের তল্লাশি চালিয়ে মৃদুল চন্দ্রকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ ভরি। তিনি স্বর্ণগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসেন। চাঁদপুর থেকে তার লঞ্চযোগে ঢাকায় যাওয়ার কথা ছিলো।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান জানান, আটক মৃদুল চন্দ্র ধরের বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫ (বি) বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে থানায় মামলা হয়েছে। মামলা নং-১। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ