• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

ভারতে বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৬

Indiaআন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশের একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় চারজন সন্ত্রাসী ও দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।

শনিবার ভোরে পাঞ্জাব প্রদেশের পাঠানকোট জেলার একটি বিমানঘাঁটিতে এ হামলা হয় বলে ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে। হামলাকারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে ছিল এবং ছিনতাইকৃত পুলিশের একটি গাড়ি নিয়ে এই হামলা চালায়।

ভারতের একটি সংবাদমাধ্যমে বলা হয়, কমপক্ষে ছয়জন সন্ত্রাসী বিমানঘাঁটিতে হামলা করে। এ সময় বিমানঘাঁটির নিরাপত্তাকর্মীদের সঙ্গে গোলাগুলিতে চারজন সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসীদের গুলিতে দুজন নিরাপত্তাকর্মীও নিহত হয়।

পাকিস্তান সীমান্ত থেকে পাঠানকোটের ওই বিমানঘাঁটির দূরত্ব ৫০ কিলোমিটার। হামলার পর ওই এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা।

এদিকে এই হামলার জন্য ভারতের জয়েশ-ই-মোহাম্মদ নামে ইসলামি উগ্রপন্থিদের একটি গ্রুপকে দায়ী করা হচ্ছে। যদিও ওই গ্রুপটি এই ব্যাপারে এখনো মুখ খোলেনি।

এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে লাহোরে সাক্ষাৎ করেছেন এবং দুজনে মিলে শান্তির উদ্যোগ নিয়েছেন।
এর আগে গত আগস্টে ভারতের গুরুদাসপুর জেলার এক পুলিশ স্টেশনে অস্ত্রধারীদের হামলায় সাতজন নিহত হয়েছিল। পরে ওই আক্রমণের ১২ ঘণ্টা পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ তিন আক্রমণকারীও নিহত হয়েছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ