• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বই মেলায় ইসলাম ও রাসুল অবমানকর অশ্লীল বই

189969_1সিসিনিউজ: বাংলা একাডেমী আয়োজিত একুশের বই মেলায় ইসলাম ও রাসুল অবমানকর অশ্লীল বই প্রচারের তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ড তুহিন মালিক। তিনি তার ফেসবুকে লিখেছেন,

তীব্র প্রতিবাদ জানাচ্ছি – আমাদের প্রানপ্রিয় নবী (সাঃ) ও নবী পত্নীদের নিয়ে রচিত চরমতম অবমাননাকর অশ্লীল একটি বই এবারের একুশে বইমেলায় বিক্রি হচ্ছে ।

বইমেলার ১৯১ নং স্টলে ‘ব- দ্বীপ’ প্রকাশন বের করেছে ‘ইসলাম ও বিতর্ক’ নামক নবীকে অবমাননাকর অশ্লীল এই বইটি। বইটির ২৯-৩১ পৃষ্ঠায় (‘ইসলাম ও বির্তক’,  অধ্যায়: “মুসলিম মানসে যৌন বিকৃতি”, প্রকাশনী- ব-দ্বীপ প্রকাশন, বইমেলা স্টল-১৯১)। আমাদের নবীকে নিয়ে ক্ষমার অযোগ্য অশালীন অবমাননাকর মনগড়া সব গল্প ছাপানো হয়েছে । যা এখানে বলা বা লেখার অযোগ্য ।

সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে (বইমেলার নীতিমালা ১৩ এর (১৩) অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের বই বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্বেও) ইসলাম ধর্ম অবমাননাকর এই বইটি কি করে বইমেলায় বিক্রি হচ্ছে ?

অবিলম্বে ইসলাম ধর্ম অবমাননাকর এই বইটি সম্পুর্ন নিষিদ্ধ করে এর লেখক, প্রকাশক ও বিক্রেতাদের আইনে সোপর্দ করে কঠোর শাস্তি নিশ্চিত করতেই হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ