• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৫০ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে আ.লীগ

নির্বাচনসিসি নিউজ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ২৫০ জনের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। পাশাপাশি ১০টি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ইউপি নির্বাচন প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্যরা।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় পুনরায় বৈঠকে বসে বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে।আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সূত্র এসব তথ্য জানিয়েছে।

পূর্বঘোষিত ২৮ মার্চেই দলের পরবর্তী সম্মেলন করা হবে বলে মঙ্গলবারের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, বুধবারের মধ্যে প্রথম ধাপের সব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যাপারে তৃণমূল নেতাদের সুপারিশ পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, এই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ ইউনিয়ন, থানা ও জেলা নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন দেবে। এর আগে ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের নাম সুপারিশের জন্য জেলা কমিটিগুলোকে চিঠি দেয় আওয়ামী লীগ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ