খানসামা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

Khanama news 26.02.16খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা অনলাইন প্রেসক্লাবের কার্য্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার উপজেলার পাকেরহাটস্থ আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ওই কমিট গঠন করা হয়।
খানসামা অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক রত্ন কুমার রায় (বিএসসি)’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের রংপুর বিভাগের সমন্বয়ক জসিম উদ্দিন। সভায় ধীমান চন্দ্র দাসকে সভাপতি এবং আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া রনি ও পরাণ চন্দ্র রায়, সহ-সাধারণ সম্পাদক মো: সাকিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: নুর নবী ইসলাম, কোষাধ্যক্ষ কানাইলাল রায়, আইটি সম্পাদক মো: শাহানুর রহমান শাহীন, প্রচার ও দপ্তর সম্পাদক মো: আজিজার রহমান, কার্যকরী সদস্য রতœ কুমার বিএসসি, রেজাউল ইসলাম, মো: মজনু আলম, মোস্তাফিক আহমেদ শামীম, আরিফুল ইসলাম ও আহসান হাবিব হাসান। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রইজ উদ্দিন রকি ও প্রথম বার্তার চিরিরবন্দর প্রতিনিধি মো: মানিক হোসেন প্রমূখ।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *