নিজ গুলিতে আনসার সদস্য নিহত

নিহতবরিশাল: বরিশালের বানারিপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে একটি ভোট কেন্দ্রে ‘ঘুমিয়ে পড়ায়’ নিজের বন্দুকের গুলিতে আলামিন হোসেন (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্বপালনের সময় ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাবশত বন্দুকের ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়েছে বলে জানিয়েছেন বানারিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিশারকান্দী ইউনিয়নের মুরার বাড়ি এলাকার সদ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন হোসেন একই ইউনিয়নের উমারেরপাড় এলাকার আবদুল মালেকের ছেলে।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *