কাহারোলে ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

কাহারোলকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: আনন্দ ও উৎসব মুখোর পরিবেশের মধ্যে দিয়ে আসন্ন ৩১মার্চ ২য় দফায় কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসন, সাধারণ সদস্য ও সতন্ত্র প্রার্থীরা রির্টানিং অফিসারের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে আগামী ৩১ মার্চ/১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হওয়ার লক্ষ্যে গত ২ মার্চ শেষ দিনে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। ১নং ডাবোরঃ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫জন, সংরক্ষিত আসনে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন। ২নং রসুলপুরঃ চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সংরক্ষিত আসনে ৩৩ জন, সাধারণ সদস্য পদে ১৩ জন। ৩নং মুকুন্দপুরঃ চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সংরক্ষিত আসনে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন। ৪নং তাড়গাঁওঃ চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সংরক্ষিত আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন। ৫নং সুন্দরপুরঃ চেয়ারম্যান প্রার্থী ১০ জন, সংরক্ষিত আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন। ৬নং রামচন্দ্রপুরঃ চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সংরক্ষিত আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়ন পত্র উপজেলা রির্টানিং অফিসারের কাছে জমা দিয়েছেন। রির্টানিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সামসুল আযম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সাঈদ ও উপজেলা কৃষি অফিসার মোঃ আখেরুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *