• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডি কক তাণ্ডবে দিল্লির দুর্দান্ত জয়

111খেলাধুলা ডেস্ক : কুইন্টন ডি ককের ৪৮ বলের ঝোড়ো সেঞ্চুরিতে আইপিএলের নবম আসরে দ্বিতীয় জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বড় জয় পায় দিল্লি।

মাত্র ৫১ বলে ১০৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে দিল্লির জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডি কক।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ক্রিস গেইল ডাক মারলেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৭টি চার ৩টি ছক্কার মার। এ ছাড়া এবি ডি ভিলিয়ার্স ৩ বলে ৫৫ ও শেন ওয়াটসন ১৯ বলে ৩৩ রান করেন।

১৯২ রান তাড়া করতে নেমে ডি ককের সেঞ্চুরি আর করুন নাইরের ফিফটিতে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

মাত্র ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করা ডি কক ৫১ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করেন। ৪২ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন নাইর।

৫০ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ১৩৪ রানের বড় জুটিও গড়েন ডি কক-নাইর। ম্যাচসেরা হয়েছেন ডি কক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ