আশুলিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনাসিসি নিউজ: ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে দুইজন নিহতসহ অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১১ নম্বার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জ যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছলে বাইপাইল থেকে ছেড়ে আসা খেয়া পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ১১ নম্বার পরিবহনের বাসটি সড়কের উপর উল্টে যায় এবং ঘটনাস্থলেই এক নারীসহ ২ জন নিহত হয়। এছাড়া পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, দুর্ঘটনার মহাসড়কটি প্রায় আধ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সড়কের উপর থেকে দুর্ঘটনাকবলিত বাস দুটিকে সড়িয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির সড়ক দুর্ঘটনায় দুই জনের নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


Posted

in

,

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *