• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুর রেলওয়ে কারখানায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে কর্মচারী নিহত

নিহতসিসি নিউজ: সৈয়দপুর রেলওয়ে কারখানার বগি শপে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মামনুর রশিদ ওরফে মামুন (৩০) নামে ক্রেন শপের এক কর্মচারী মারা গেছে। নিহত মামুনের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়ায়। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ১০টার দিকে।

সূত্র মতে, অতিরিক্ত সময়ের দায়িত্ব পালনকালে ক্রেন শপের দুই কর্মচারী মামনুর রশিদ মামুন ও মোজাম্মেল হক ওরফে মোজাম (৫৫) বগি শপে ওভারহেড ক্রেন মেরামত করছিল। এসময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুজনেই প্রায় ৩০ ফুট নীচে ব্রডগেজ ট্রলিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মামুন মারা যায়।

সহকর্মীরা গুরতর আহত মোজাম্মেলকে তাৎক্ষণিক সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করায়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তৃব্যরত চিকিৎসক দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আহত মোজাম্মেল হকের বাড়ি  দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার নখৈর হাসিমপুর গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ