• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বুদ্ধিজীবী-সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন খালেদা

ফােইল ফটো

ফােইল ফটো

ফােইল ফটো

সিসি নিউজ: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট জনদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন ও ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।

আগামীকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই মতবিনিময় সভা হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বুধবার এই তথ্য জানান।

এর আগে আজ রাতে প্রথমে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

আজকের ওই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবিলা এবং জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে বিএনপির করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ