পাঁচবিবিতে বিএনপির দুই শতাধিক কর্মী আ’লীগে যোগদান

Pic=09.08পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুইশতাধিক বিএনপির নেতা-কর্মি আওয়ামীলীগে যোগদান করেন। সোমবার সন্ধ্যার সময় আটুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তছির উদ্দিনের  সভাপতিত্বে জাতিয় শোক দিবস উদযাপন অনুষ্ঠানে ওইসব নেতাকর্মী আ’লীগে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক মন্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান মো: নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: জিহাদ মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মিসহ অনেকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আর্দশে অনুপ্রানিত হয়ে, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২১ বাস্তবায়ন ও ৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্টে পরিনত করার প্রচেষ্টাকে সহযোগিতা করা এবং দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাসসহ সকল অপরাদ দূর করার জন্য আমরা আওয়ামীলীগে যোগদান করি বলে, যোগদানকারিরা বলেন।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *