• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুর জেলা ছাত্রলীগের গাছের চারা বিতরণ অনুষ্ঠান

DSCN3016শরীফুল ইসলাম, চাঁদপুর: জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিরণ ও বিদ্যালয় প্রঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস। একাত্তর সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পাকিস্তানিদের পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি। তিনি সব সময় চেয়েছেন বাংলাদেশ একটি সুখি-সমৃদ্ধশালী দেশ হিসেবে রূপান্তরিত হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন। সেই ধারাবাহীতা রেখে আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বৃক্ষরোপনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। জেলা ছাত্রলীগ বৃক্ষ রোপন কর্মসূচরি যে উদ্যেগ নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। চাঁদপুর জেলায় ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হবে। যাতে করে শিক্ষার্থীরা ধ্বংশের বিরুদ্ধে সৃষ্টির অনুপ্রেরণা পায়। পর্যায়ক্রমে জেলা প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানের গাছের চারা বিতরণ করা হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. মেতালেবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহেমদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রফিক।
সদর থানা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ানের পরিচালনায় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, পৌর আওয়মী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, কেন্দ্রীয় আওয়ামীল উপ-সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, আওয়ামী নেতা জাহাঙ্গীর হোসেন বেপারী, মাহফুজুর রহমান টিপু, পৌর আওয়ামী লেিগর প্রচার সম্পাদক এমরান হোসেন টিপু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রীলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, রাজরাজেস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটোয়ার, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারীসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ