ঝিনাইদহে আ.লীগের দোয়া মাহফিল

file (1)ঝিনাইদহ প্রতিনিধি: বর্বরোচিত ২১ আগস্ট হামলা দিবসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ারদার, অ্যাডভোকেট আজিজুর রহমান, এম এ সামাদ, মকবুল হোসেন, মাসুদ আহম্মেদ সঞ্জু, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, অশোক ধর, হাকিম আহম্মেদ, আছাদুজ্জামান  আছাদ, একরামুল হক লিকু, মঞ্জুর পারভেজ তুষার, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম শিমুল, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *