গুলশান-শোলাকিয়ায় হামলা ঘটনায় আরও ৮ জন শনাক্ত

ডিএমপিঢাকা : গুলশানে হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় মাস্টারমাইন্ড মেজর (চাকরিচ্যুত) সৈয়দ জিয়াউল হক, নিহত তামিম আহমেদ চৌধুরী ও মারজান ছাড়াও বিভিন্ন পর্যায়ে জড়িত আরও ৮ জনকে শনাক্ত করা হয়েছে।

আজ রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম। এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম জানান, তারা তামিম চৌধুরীকে প্রায় এক বছর ধরে খুঁজছিলেন। তবে একাধিক জঙ্গি হামলায় তার সম্পৃক্ততার প্রমাণ মেলে গত ফেব্রুয়ারিতে। এরপর কল্যাণপুরের জঙ্গি আস্তানার নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ তার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়।

তিনি জানান, শনিবারের অভিযানে নিহত ফজলে রাব্বীর বাড়ি যশোরে। যশোরের পুলিশ তাকে নিয়ে নিখোঁজের পোস্টার ছাপিয়েছিল। নিহত আরেকজন তাহজিদ হাসান বলে ধারণা করা হচ্ছে। সে ধানমণ্ডি থেকে নিখোঁজ ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *