• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলো খুলনা মেডিকেল কলেজে

খুলনা মেডিকেল কলেজখুলনা : ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর খুলনা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহবুব। রোববার বেলা ১১টার দিকে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ মনসুর, সাফিউল ইসলাম, অনিন্দ সুন্দর ও রাসেলকে বহিষ্কার এবং ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এদিকে সংঘর্ষের পর থেকে খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। কলেজের নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে কলেজ ক্যান্টিনে বসাকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। এসময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব কলেজের আইসিইউ পরিদর্শনরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ