নবাবগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী ১৪ দিনেও উদ্ধার হয়নি

অপহরণনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণের ১৪ দিন অতিবাহিত হলেও উদ্ধার না হওয়ায় হতাশ হয়ে পড়েছে ছাত্রীর পরিবার। থানার মামলা সূত্রে জানা গেছে- উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্রী গত ১৪ই আগষ্ট সকাল সাড়ে ৯ টায় বাড়ী থেকে মাদ্রসায় যাওয়ার পথে অপহরণ হয়। এ ঘটনায় মেয়ের পিতা নজমাল হক বাদী হয়ে একই ইউনিয়নের বেলাল পাড়ার এরশাদ আলীর পুত্র ইমরান হোসেন(২৭) সহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা জানান- ভিকটিম উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। মেয়ের পিতা অভিযোগ করেছেন- আসামীর লোকজনেরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *