পার্বতীপুরে মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা আর উড়েনা

পার্বতীপুরপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: মুক্তিযোদ্ধাদের গ্রুপিংয়ের কারনে দিনাজপুরের পার্বতীপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে টানা ৪৫ দিন থেকে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন করা হয়নি। বিষয়টি নিয়ে পার্বতীপুরে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। পতাকা উত্তোলন না হওয়ার কারন সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান জানান, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ট সন্তান, তারাই গ্রুপিংয়ে নেমে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পতাকা উত্তোলন না হওয়াটা দুঃখজনক। আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে পতাকা উত্তোলনের ব্যবস্থা করবো।
এ ব্যাপারে পার্বতীপুর সংসদের কমান্ডার এড. আঃ হাই বলেন, তারা (মুক্তিযোদ্ধাদের অপর অংশ) জোর পূর্বক সংসদ কার্যালয়ে তালা লাগিয়ে দেয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আমি থানায় জিডি করেছি। দিনাজপুর জেলা কমান্ডার সিদ্দিক গজনবী জানান, বিষয়টি আমার জানা নেই। তবে পত্রিকায় নিউজ হলে ভাল হবে। তিনি বলে নিয়মমতে, শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন করতে হবে।
উল্লেখ্য, গত ১৯ আগষ্ট শহরের বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় শ্রেণীকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ বলেন, বর্তমান কমান্ডার আঃ হাই বঙ্গবন্ধু সম্পর্কে নানা কটুক্তি করে মান সম্মান ক্ষুন্ন করার পায়তারা করিতেছেন এবং সংসদের দোকান ভাড়া ও পুকুর ইজারাসহ বিভিন্ন খাতের ২৭ লক্ষ ৮০ হাজার টাকা আত্মসাৎ করিয়াছেন। এজন্য উভয়কে মুক্তিযোদ্ধা সংসদ থেকে অপসারনের জোর দাবী জানান। এর আগে ১৮ আগষ্ট রাতে তারা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে তালা লাগিয়ে
দেন। পরে উভয় পক্ষই থানায় জিডি করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *