নীলফামারীতে ইয়াবাসহ দুই যুবক আটক

nilphamari-arrest-photoসিসি নিউজ: নীলফামারীতে ১১৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে জেলা শহরের অদুরে টুপামারী ইউনিয়নের দোগাছী পলাশপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্র্তা শাহজাহান পাশা।
আটককৃতরা হলেন, টুপামারী ইউনিয়নের দোগাছি পলাশপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে সুমন ইসলাম (২৮ ও জেলার সৈয়দপুর উপজেলার লক্ষ্মণপাড়া গ্রামের সুরেশ রায়ে ছেলে  বিপ্লব কুমার রায় (২৭।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, শনিবার সকাল ৬টার দিকে টুপামারী ইউনিয়নের দোগাছী পলাশপাড়া গ্রামে সুমনের বাড়িতে অভিযান চালিয়ে ১১৭পিস ইয়াবা উদ্ধার ও সুমনসহ বিপ্লবকে আটক করা হয়। তারা দুজনে মাদক ব্যবসার সাথে জড়িত।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *