কিশোরগঞ্জে স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার

লাশ উদ্ধারসিসি নিউজ: নীলফামারীর কিশোরগঞ্জে রাফিয়া খাতুন (১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার রণচন্ডি ইউনিয়নের উছাবদি গ্রামের নিজ বাড়ির শোয়ার ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তেন জন্য মর্গে পাঠানো হয়েছে। সে ওই গ্রামের রশীদুল ইসলামের মেয়ে এবং ওই গ্রামের ব্র্যাক প্রথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ জানান, শুক্রবার রাতে পরিবারের সাথে রাতের খাওয়ার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রাফিয়া।
শনিবার সকালে ওই ঘরের বৈদ্যতিক পাখার সাথে গলায় ওর্ড়না পেচানো  মৃতদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ গিয়ে রাফিয়ার মৃতদেহ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য নীলফামারী সদর অধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় একটি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কি কারণে সে আতœহত্যা করেছে তা তদন্ত চলছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *