নীলফামারীতে অগ্নিকান্ডে শতাধিক ঘর পুড়ে ছাই

%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1নীলফামারী অফিস: নীলফামারী উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বানিয়া পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার এ সন্ধ্যায় অগ্নিকান্ডে ৫০টি পরিবারের শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বর্ণকার নরেশ চন্দ্র রায়ের বাড়ি থেকে ওই আগুনের সূত্রপাত ঘটে । এরপর তা দ্রুত পাশের ঘরগুলোয় ছড়িয়ে পরে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গোটা গ্রামকে গ্রাস করে ফেলে। চোখের পলকে ৫০টি পরিবারের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে নীলফামারীর দুইটি ইউনিট ও দেবীগঞ্জের একটি ইউনিটসহ ফায়ার সার্ভিসের  তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় ৩ কোটির টাকার সম্পদ ভষ্মিভুত হয়েছে।
নীলফামারী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবাররা বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান করছে।


by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *