• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর: উপ-নির্বাচনে মোখছেদুল মোমিনের মনোনয়নপত্র দাখিল

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. মোখছেদুল মোমিন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এমপি কর্তৃক মনোনীত প্রার্থী।
আজ রোববার দুপুরে দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. রবিউল আলমের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্বাস আলী সরকার, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু সহ সিনিয়র নেতৃবৃন্দ, আ’লীগের অঙ্গ সংগঠন, সহযোগি সংগঠন এবং পৌর ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিয়ন ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সাথে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে আ’লীগ মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা প্রতিক দিয়েছেন। আমরা সকলেই একনিষ্ঠ ভাবে কাজ করে আসন্ন উপজেলা নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিবো। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাততালি দিয়ে প্রার্থীর দৃঢ়প্রতিজ্ঞাকে সমর্থন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ