• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

জলঢাকায় মাল্টা প্রদর্শনীর উপকরণ বিতরণ

New Rose Cafe, Saidpur

নীলফামারী প্রতিনিধি: জেলার জলঢাকার কৃষির ইতিহাসে যুগান্তকারী এক পদক্ষেপ মাল্টার চাষ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। ভিটামিন সি সমৃদ্ধ এ ফল চাষ সম্প্রসারণের উদ্যেশ্যে নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িতব্য বারি মাল্টা-১ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, উপজেলা মৎস্য অফিসার মিনারা হাফিজা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার হাসিনুর রহমান ও কাঁঠালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন। প্রদর্শনীভূক্ত ১৮ জন কৃষককে ৬০টি বারি মাল্টা-১ জাতের চারা, টিএসপি ১৫ কেজি, এমওপি ১৫ কেজি ও জিপসাম ২০ কেজি করে সার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ