বেরোবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মানববন্ধন

গোলাম মুর্ত্তজা, বেরোবি: “Save Rohingya, Stop Genocide ” এ স্লোগানকে সামনে রেখে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ‘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

মঙ্গলবার ( ১৯ সেপ্টম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উক্ত বিভাগের বিভাগীয় প্রধান ড. মো:নজরুল ইসলাম,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দসহ ঐ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড.মো:নজরুল ইসলাম তার বক্তব্যে রোহিঙ্গাদের ধর্মীয় পরিচয়ে চিহ্নিত না করে মানুষ হিসেবে পরিচয় চিহ্নিত করার আহবান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের সংকট আজ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। আমরা চাই এর গণহত্যা বন্ধ ও স্থায়ী সমাধান হোক। এছাড়াও তিনি বিশ্ব নেতৃবৃন্দকে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো ও তাদের নাগরিকত্ব প্রদানের জন্য মিয়ানমারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

এতে বক্তব্যে রাখেন,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন, সুজন,নাহিদুজ্জামান নাহিদ,মোরশেদুল ইসলাম,রুয়েল দেব শর্মা,সিহাব উদ্দীন,মাহমুদুল হাসানসহ প্রমুখ ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে রোহিঙ্গাদের মিয়ানমারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের স্থায়ীভাবে ফিরিয়ে নেওয়ার আহবান জানান।এছাড়া বারবার যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *