• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেল হত্যা দিবস উপলক্ষে বেরোবি নীল দলের সেমিনার

গোলাম মুর্ত্তজা, বেরোবি: জেল হত্যা দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল এর আয়োজনে জাতীয় চার নেতার রক্তের ইতিহাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ আনোয়ারুল আজিমের সঞ্চালনায় এবং নীল দলের সভাপতি ড. শফিক আশরাফের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ। এতে স্বাগত বক্তব্য রাখেন নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ।

বক্তারা বলেন, ২৫ মার্চ, ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর এর মতো কৃষ্ণগহ্বর বাঙালির ইতিহাসে না থাকলে অন্যরকম এক বাংলাদেশ পেতাম আমরা। সে বাংলা সোনার বাংলা হতো এবং সেই বাংলাদেশ কথা বলত সম্পূর্ণ অন্য স্বরে। আমরা আরো এক ঘোরতর কালোদিন এই ৩ নভেম্বরের প্রাক্কালে দাঁড়িয়ে আছি। চলুন আমরা দেশ গড়তে কাজ করি । গড়ে তুলি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। সে জন্য বঙ্গবন্ধুর আদর্শের কাছেই আমাদের ফিরতে হবে। ফিরতে হবে তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ আর ‘কারাগারের রোজনামচা’য়। অনুসরণ করতে হবে বঙ্গবন্ধুর আর চার জাতীয় নেতার রক্তের উত্তরাধিকারে ।

মিনারে কথাসাহিত্যিক আশান উজ জামান এর উপস্থাপিত ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শ ও জাতীয় চার নেতার রক্তের ইতিহাস’ শীর্ষক প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হক। আরও বক্তব্য রাখেন ছাত্রলীগ বেরোবি শাখার সভাপতি মো: আবু মোন্নাফ আল কিবরিয়া এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ