বেরোবিতে প্রতি সিটের বিপরীতে লড়ছে ৪৫ জন পরিক্ষার্থী

গোলাম মুর্ত্তজা, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৬ টি অনুষদের অধীনে ২১ টি বিভাগের ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি(ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ ভর্তি পরীক্ষায় প্রতি সিটের বিপরীতে লড়ছে ৪৫ জন প্রতিযোগী। শনিবার( ১১ নভে:)বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারি প্রশাসক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক তাবিউর রহমান প্রধান সিসি নিউজকে এ তথ্য জানান।

জানা যায়, চলতি বছরে ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৩১৫ টি। অর্থ্যাৎ গতবারের তুলনায় ৮৫ টি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এতে ফরম তুলেছে মোট ৫৮,৯০৬ জন পরিক্ষার্থী। এছাড়াও ভর্তি পরীক্ষায় প্রথমবারের মত নেগেটিভ মার্ক যুক্ত করা হচ্ছে। প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য কাঁটা হবে ০.২৫ নম্বর। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ৮০ এবংঅবশিষ্ট ২০ নম্বর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। গতবারের তুলনায় পাশ নম্বর ৫ কমিয়ে ৩৫ করা হয়েছে।চলতি মাসের ২৬ তারিখ থেকে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়ে ৩০ তারিখ পর্যন্ত চলবে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *