মন্ত্রীসভায় কোটা চাই

।। আসিফ নজরুল ॥

মন্ত্রীসভায় কোটা চাই বলে একটু মজা করেই ফেসবুক পেজ-এ একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ড. আসিফ নজরুল।

তিনি লিখেছেন- একটা কাজ করলে কেমন হয়। আমরা দাবী তুলি, সংসদ এবং মন্ত্রীসভায় ৩০ শতাংশ সদস্যকে নিতে হবে মুক্তিযোদ্ধাদের পরিবারগুলো থেকে। সরকারী চাকরীতে কোটা দেয়া গেলে এসব জায়গায় কেন দেয়া যাবে না? তাদের যুক্তিই যদি সঠিক হয় তাহলে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর এটাই হবে শ্রেষ্ঠ উপায়।

তিনি আরো লিখেছেন, কোটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমাদের মহান মুক্তিযুদ্ধটা হয়েছেই বৈষম্য আর বঞ্চনা দুর করার জন্য। এই যুদ্ধটা সত্যি যারা করেছেন তারা নিজেরা কখনো অন্য কারো প্রতি বৈষম্য বা বঞ্চনা করতে পারেন না। আমি তাই দৃঢ়ভাবে বিশ্বাস করি কোন প্রকৃত মুক্তিযোদ্ধা বর্তমান কোটা ব্যবস্থার সমর্থক হতে পারেন না। কোটা নিয়ে বেশী লাফায় ভূয়া মুক্তিযোদ্ধারা আর চেতনা ব্যবসায়ীরা। কোটা পেতে পারেন শুধু যুদ্ধাহত বা যুদ্ধে শহীদ পরিবারের সন্তানরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *