পাউরুটি দিয়েই তৈরি করুন রসমালাই

লাইফস্টাইল ডেস্ক: রসমালাই খেতে কে না ভালোবাসে! তবে অনেকেরই জানা নেই এর রেসিপি। খুব সহজেই পাউরুটি দিয়ে তৈরি করা যায় রসমালাই। চলুন তবে ঝটপট শিখে নেই-

উপকরণ: দুধ- দেড় লিটার, কনডেন্সড মিল্ক- ১ কৌটা, চিনি- স্বাদ অনুযায়ী, জাফরান- ১চিমটি, এলাচ- ৩টি, দারুচিনি- ১টি, তেজপাতা- ১টি, কাঠ বাদাম, পাউরুটি- ছোট এক প্যাকেট।

প্রণালি: প্রথমে দুধের সাথে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে জ্বাল দিতে হবে। ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। দুধের মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে দেবেন। কাঠ বাদাম ও দুধে ভেজানো জাফরান মেশান। দুধ জ্বাল দিয়ে তিনভাগের এক ভাগ করে নেবেন। এলাচ, দারুচিনি ও তেজপাতা তুলে ফেলে দিন। পাউরুটি গোল গোল করে কেটে নিন। দুধ একটু ঠান্ডা করে পাউরুটি দিন। এবার ঘণ্টা দুয়েক ফ্রিজে রেখে বের করে পরিবেশন করুন মজাদার পাউরুটির রসমালাই।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *